লন্ডন গেলেন জামায়াত আমির

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ এএম

যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল বুধবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি।

দলটির পক্ষ থেকে জানা গেছে, সেখানকার সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্ব-নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে তার এই লন্ডনযাত্রা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানিয়েছেন, ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকের একটি পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় সকালে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন আমীরে জামায়াত। সেখানে আরও কাজ শেষে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে যাবেন তিনি। সবকিছু ঠিক

থাকলে জামায়াত আমির আগামী ২১ ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানান জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা।

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের কোনো সাক্ষাৎ হবে কি না এমন প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত