টি-টোয়েন্টি বিশ্বকাপের আর মাস দুয়েকের মতো বাকি আছে। এবার কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ম্যাচগুলোর টিকিটের দাম প্রকাশ করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)। তবে দল অনুযায়ী গ্রুপ পর্ব, সুপার এইট এবং সেমি-ফাইনালের জন্য টিকিটের দামে পার্থক্য আছে। টিকিট পাওয়া যাবে সর্বনিম্ন ১০০ রুপিতে।
বাংলাদেশ-ইতালি, ইংল্যান্ড-ইতালি এবং ওয়েস্ট ইন্ডিজ-ইতালি ম্যাচগুলোর টিকিটের দাম শুরু হবে ১০০ রুপি থেকে। এছাড়া সুপার এইটের ম্যাচের টিকিটের দাম ৯০০ রুপি থেকে শুরু হবে। এছাড়া প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের দাম ৪,০০০ রুপি। লোয়ার ব্লক বি ও এল আসন ১,০০০ রুপি, আর লোয়ার ব্লক সি, এফ ও কে এবং লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে আসন ২০০ রুপিতে পাওয়া যাবে। আপার-টিয়ার আসনের দাম (বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১ ও এল১ ব্লক) ১০০ রুপি।
হাই প্রোফাইল ম্যাচ যেমন- ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ এবং ইংল্যান্ড বনাম বাংলাদেশর টিকিটের দাম একটু বেশি। এই ম্যাচগুলোর জন্য প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের দাম ৫,০০০ রুপি। লোয়ার ব্লক বি ও এল এর দাম ১,৫০০ রুপি, লোয়ার ব্লক সি, এফ ও কে এর দাম ১,০০০ রুপি, লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে এর দাম ৫০০ রুপি এবং আপার ব্লক টিকিট ৩০০ রুপিতে পাওয়া যাবে।
ইডেনে অনুষ্ঠিতব্য সুপার এইট এবং সেমি-ফাইনাল ম্যাচের জন্য প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) টিকিটের দাম ১০,০০০ রুপি। লোয়ার ব্লক বি ও এল টিকিট ৩,০০০ রুপি, লোয়ার ব্লক সি, এফ ও কে ২,৫০০ রুপি, এবং লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে ১,৫০০ রুপিয় পাওয়া যাবে। এই উচ্চ-দাবির ম্যাচগুলোর জন্য আপার ব্লক আসন ৯০০ রুপি নির্ধারিত হয়েছে। উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপের আসর। ৮ মার্চ ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
ইকুয়েডরের ফুটবল তারকা মারিওকে গুলি করে হত্যা
মেসির সঙ্গে আরও এক মৌসুম কাটাবেন লুইস সুয়ারেজ
প্রযুক্তির ভুলে বেঁচে যান অ্যালেক্স ক্যারি; বিবিজির দায় স্বীকার