বিমানবন্দর থেকে হাদির মরদেহ যে পথে ঢাবিতে নেওয়া হবে 

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান। বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৫৮৫-এর করে সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে হাদির মরদেহ। 

বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে নেওয়া হচ্ছে তার মরদেহ।

জানা গেছে, হাদির মরদেহ বিমানবন্দর ৮নং গেট হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে হাতিরঝিল-এফডিসি-মগবাজার-হাইকোর্ট-দোয়েল চত্বর-টিএসসি হয়ে ঢাবি সেন্ট্রাল মসজিদে পৌঁছাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত