বিপিএলে সিলেট পর্বের টিকেট মূল্য সর্বনিম্ন ২০০ ও সর্বোচ্চ ২ হাজার

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম

২৬ ডিসেম্বর আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। টুর্নামেন্ট শুরুর আগে সিলেট পর্বের টিকেটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। সর্বোচ্চ ২ হাজার এবং সর্বনিম্ন ২০০ টাকায় টিকেট কিনে খেলা দেখতে পারবেন দর্শকরা। শতভাগ টিকিটই অনলাইনে পাওয়া যাবে।

সিলেট পর্বে টিকেটের মূল্য তালিকা

গ্র্যান্ড স্ট্যান্ড— ২ হাজার টাকা
ক্লাব হাউজ— ৫০০ টাকা
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড— ২৫০ টাকা
শহীদ তুরাব স্ট্যান্ড— ২০০ টাকা
গ্রিন গ্যালারি— ২০০ টাকা
ক্লাব হাউজ (জিরো ওয়েস্ট জোন)— ৬০০ টাকা

বিপিএল ২০২৫: সিলেট পর্বের সময়সূচী

তারিখ বার প্রথম ম্যাচ (দুপুর) দ্বিতীয় ম্যাচ (রাত)
২৬ ডিসেম্বর ২০২৫ শুক্রবার সিলেট টাইটান্স-রাজশাহী ওয়ারিয়র্স নোয়াখালী এক্সপ্রেস-চট্টগ্রাম রয়্যালস
২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার ঢাকা ক্যাপিটালস-রাজশাহী ওয়ারিয়র্স সিলেট টাইটান্স-নোয়াখালী এক্সপ্রেস
২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার রংপুর রাইডার্স-চট্টগ্রাম রয়্যালস রাজশাহী ওয়ারিয়র্স-নোয়াখালী এক্সপ্রেস
৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার সিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালস ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্স
১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সিলেট টাইটান্স-ঢাকা ক্যাপিটালস রংপুর রাইডার্স-রাজশাহী ওয়ারিয়র্স
২ জানুয়ারি ২০২৬ শুক্রবার ঢাকা ক্যাপিটালস-চট্টগ্রাম রয়্যালস সিলেট টাইটান্স-রংপুর রাইডার্স

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত