ডিসেম্বরের ২০ দিনে প্রবাসী আয় এলো ২৬৪৯৮ কোটি টাকা

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম

চলতি (ডিসেম্বর) মাসের প্রথম ২০ দিনে দেশে এসেছে প্রায় ২১৭ কোটি ২০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয়। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রতি ডলার ১২২ টাকা হিসাবে ২৬ হাজার ৪৯৮ কোটি ৪০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৫ হাজার ২১১ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১৩ হাজার ১২১ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২০ দিনে রেমিট্যান্স প্রবাহ ৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ১৭২ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা ২০২৪ সালের একই সময়ে ছিল ১ হাজার ৯৮৩ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয় ছিল- জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার ও নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত