নবদম্পতির জন্য চাইলেন দোয়া

ছোট ছেলের বিয়ের খবর দিলেন আসিফ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম

গায়ক আসিফ আকবরের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র বিয়ে করেছেন। সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আসিফ। তিনি লিখেছেন, বাদল শাহরিয়ারের মেয়ে লামিয়া তানজিম শ্রেয়সী এখন তাদের পরিবারের নতুন সদস্য। রুদ্র ও শ্রেয়সী নতুন জীবনে পা রেখেছেন জানিয়ে নবদম্পতির দাম্পত্য জীবন সুখী ও সুন্দর হোক-এমন কামনাও করেছেন তিনি। একইসঙ্গে ছেলে ও বৌমার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন গায়ক। 

স্ট্যাটাসে আসিফ আরও উল্লেখ করেন, তার বড় ছেলে শাফকাত আসিফ রণ বর্তমানে কানাডার টরন্টোতে একটি ব্যাংকে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছে। ছুটি না পাওয়ায় তিনি বিয়েতে উপস্থিত থাকতে পারেননি। পাশাপাশি বড় বৌমা ইসমাত শেহরীন ঈশিতার পরীক্ষার কারণে তিনিও টরন্টোতেই ছিলেন। তাদের অনুপস্থিতি খুব মিস করছেন বলেও জানান আসিফ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত