আগ্নেয়গিরির ভয়াল গ্রাস
পৃথিবীতে এই মুহূর্তে ৫৫০টির বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এর মধ্যে অন্যতম মাউন্ট এটিনা, মাউন্ট মেরাপি, মাউন্ট ভিসুভিয়াস, পোপোকেটাপেল। এর মধ্যে অন্যতম আগ্নেয়গিরি মাউন্ট ভিসুভিয়াস। ইতালির নেপলস উপসাগরীয় অঞ্চলের আগ্নেয়গিরি এটি। খ্রিস্টপূর্ব ৭৯ অব্দের অগ্ন্যুৎপাতে রোমান শহর পম্পেই এবং হারকিউলানিয়াম লাভার নিচে চাপা পড়ে ধ্বংস হয়। দীর্ঘ সময় পর, ১৮শ’ শতকে ঘটনাক্রমে শহরগুলো খুঁজে পাওয়া যায়। ভিসুভিয়াসের একটি ঐতিহাসিক এবং সাহিত্যিক ঐতিহ্য রয়েছে। ভিসুভিয়াসের শেষ অগ্ন্যুৎপাত হয়েছিল ১৯৪৪ সালে। যেসব এলাকায় আগ্নেয়গিরি রয়েছে, সেখানে অগুœ্যৎপাতের ফলে সব জ্বলেপুড়ে ছাই হয়ে যেতে পারে নিমেষে। অগুœ্যৎপাত ঘটার কারণ অনুসন্ধানের চেষ্টা করছেন জার্মানির পটসডামে অবস্থিত জিওসায়েন্সেস গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। ভূ-পদার্থবিদ বিয়র্গার গটফ্রিড ল্যুয়র বলেন, ‘একটি আগ্নেয়গিরি কয়েকশ বছর ঘুমন্ত অবস্থায় থাকে। এরপর হঠাৎ করে সক্রিয় হয়। তবে সক্রিয় হওয়ার কিছু পূর্ব লক্ষণ রয়েছে। বিজ্ঞানীরা ঠিক কবে নাগাদ অগ্ন্যুৎপাত সম্পর্কে পুরোপুরি সঠিক তথ্য জানাতে পারবেন এবং আগেভাগেই সমস্ত ক্ষতির মাত্রা নিরূপণে সক্ষম হবেন, সেটা কেউ জানে না।