তারেক রহমানকে স্বাগত জানাতে সড়কে বিপুল সংখ্যক নেতা-কর্মী

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের দুই পাশে বিপুল সংখ্যক নেতা-কর্মী অবস্থান নিয়েছেন।

সকাল থেকেই নেতা-কর্মীরা প্লাকার্ড, ব্যানার ও ফুল হাতে সড়কের দুই পাশে দাঁড়িয়ে আছেন। তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা-স্বাগতম’, ‘বাংলাদেশের প্রাণ, তারেক রহমান’ প্রভৃতি স্লোগান দিচ্ছেন।

বিমানবন্দর আশপাশের সড়কে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা-কর্মীরা খিলক্ষেত থেকে ৩০০ ফিট এলাকার সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সদস্যরা মোতায়েন আছেন। নেতা-কর্মীদের মধ্যে যারা প্রধান সড়কে আসতে চাইছেন, তাদের সরিয়ে দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিমানবন্দরের ৮ নম্বর ফটক থেকে কুড়িল পর্যন্ত সড়কের দুই পাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানস্থলেও বিপুল সংখ্যক নেতা-কর্মী জড়ো হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত