চট্টগ্রামের বাঁশখালীতে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই যুবককে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের টাইম বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় মাদক সেবনের দায়ে জয় কুমার দাশ (২৩) ও সুদীপ্ত দাশকে (২০) দোষী সাব্যস্ত করা হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। রায় ঘোষণার পর বিধি মোতাবেক আসামিদ্বয়কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন— পশ্চিম নাপোড়ার আশীষ দাশের পুত্র জয় কুমার দাশ (২৩), এবং শীলকূপের টাইম বাজার এলাকার সুকুমার দাশের পুত্র সুদীপ্ত দাশ (২০)।
পুলিশ জানায়, অপরাধ নির্মুল মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
