নাটোর-৩ (সিংড়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নাটোর জেলা এনসিপির সদস্য সচিব ও রাজশাহী নিউ ডিগ্রি গভমেন্ট কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম জার্জিস কাদির বাবু।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত এর নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মাহাবুর হোসেন, সদস্য সচিব মো. মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আলী হাসান, উপজেলা এনসিপির সাবেক যুগ্ম সমন্বয়কারী মো. নাহিদুল ইসলাম প্রমুখ।
