বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি হিসেবে এ পদক্ষেপ নিয়েছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এসময় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সম্পাদক আলী আজম, আসাদুজ্জামান শাহীন, ইফরাদ হোসেন মাহবুব এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো: সানিউজ্জামান উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর ইঞ্জি: খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ব্রাহ্মণবাড়িয়া বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিপুল আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।” তিনি সকলের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন।
এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট শফিকুল ইসলাম, গোলাম সারুয়ার খোকন, এ.বি.এম মমিনুল হক, তারিকুল ইসলাম খান রুমা, ইমাম হোসেন, শামিম মোল্লা, ইয়াছিন মাহমুদ প্রমুখ।
ঢাকা-১৩ আসনে প্রার্থী হচ্ছেন মামুনুল হক