মেয়েদেরও চুমু খেয়েছি: কেট উইন্সলেট

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম

হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট যত সিনেমাই করুন না কেন, নাইন্টিজ কিডদের কাছে কিংবা বেশিরভাগ বাঙালির কাছে তিনি পরিচিত এক ‘টাইটানিক’ সিনেমার জন্য। এবার  এক সাক্ষাৎকারে তিনি জানালেন, কৈশোরে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও চুমু খেয়েছিলেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, স্রেফ কৌতূহলের বশেই এই কাজ করেছিলেন তিনি।

১৯৯৪ সালে কেটের একটি সিনেমা মুক্তি পেয়েছিল। ‘হেভেনলি ক্রিয়েচার্স’ নামের সেই সিনেমাতে নিজের কৈশোরের শেষ দিনগুলোকে মেলাতে পারেন অভিনেত্রী। কেননা তিনিও তখন কৈশোরের একেবারে শেষপ্রান্তে।

টিম ডিকিন্সের পডকাস্টে এ বিষয়ে কথা বলতে গিয়ে কেট বলেছেন, আমি আজ এমন কিছু বলতে চাই, যেটা কখনও বলিনি। কৈশোরকালে, আমার জীবনের প্রথম কিছু নিবিড় মুহূর্ত আমি কাটিয়েছি মেয়েদের সঙ্গে। কয়েকটা ছেলেকেও চুমু খেয়েছিলাম। কিন্তু কোনো দিকেই আমার তেমন অভিজ্ঞতা ছিল না। তবে জীবনের সেই পর্যায়ে আমি নিশ্চিতভাবেই কৌতূহলী ছিলাম। আমার মনে হয়, দুই নারীর মধ্যে যে গভীর সম্পর্ক হতে পারে তা আমি গভীরভাবে বুঝতে পেরেছিলাম। আমি সেই ঘূর্ণাবর্তে এতটাই দ্রুত জড়িয়ে পড়েছিলাম যে তা স্পষ্টতই আমাদের দুজনের জন্যই মারাত্মক ক্ষতিকর হয়ে উঠেছিল।

কয়েকদিন আগেও জীবনের এক না বলা অভিজ্ঞতা শেয়ার করেছিলেন কেট। তার দাবি, জনপ্রিয় মার্কিন র‍্যাপার ও সংরাইটার এমিনেম তাকে অশোভন প্রস্তাব দিয়েছিলেন। যা সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেছিলেন অভিনেত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত