শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই স্কোয়াডে রাখা হয়েছে বিপিএলে খেলতে আসা ৭ ক্রিকেটারকে। ডাম্বুলাতে ৭ জানুয়ারি শুরু হয়ে সিরিজটি শেষ হবে ১১ জানুয়ারি। রংপুর রাইডার্সের খাজা নাফে, ফাহিম আশরাফ, রাজশাহীর সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ, উসমান খান ও সালমান মির্জা এবং সিলেটের সাইম আইয়ুব যাচ্ছেন শ্রীলঙ্কায়।
