কয়েকদিন আগেই মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল বলিউড তারকা দম্পতি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। সেখান থেকেই শুরু হয়েছিল জল্পনা, উৎসবের মৌসুমে একসঙ্গে কোথায় যাচ্ছেন তারা? অবশেষে জানা গেল, ক্রিসমাসটা এই দম্পতি কাটিয়েছেন ‘দ্য সিটি অফ ড্রিমস’ নিউ ইয়র্কেই।
স্বাভাবিকভাবেই নিউ ইয়র্কের রাস্তায় ঘুরতে দেখা গেছে দু’জনকে। আর সেখানেই ভক্তদের সঙ্গে তাদের উষ্ণতা ও সরলতার অসাধারণ মুহূর্ত বন্দি হয়েছে ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সেই ছবি।
এক ভক্ত ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করে লিখেছেন, ‘নিউ ইয়র্কে রণবীর সিংয়ের মতো এমন সুন্দর একজন মানুষের সঙ্গে দেখা হওয়া সত্যিই এক অমূল্য স্মৃতি।’ ছবিগুলিতে দেখা গেছে, হাসিমুখে ভক্তদের সঙ্গে নিজস্বী তুলছেন রণবীর।
অন্য এক ছবিতে সাদা পোশাকে দীপিকাকে ঘিরে রয়েছে অনুরাগীদের ভিড়। অভিনেত্রীও সমান উচ্ছ্বাসে সবার সঙ্গে ছবি তুলছেন। নি উইয়র্কের উৎসবমুখর আবহ, সাজানো রাস্তা, আলো–ঝলমলে পরিবেশের মধ্যেই তারকা দম্পতির এই সহজ-সরল মুহূর্ত আরও বেশি করে ছুঁয়ে গেছে নেটিজেনদের মন।
আজ নয়াপল্টনে যাবেন তারেক রহমান
ক্ষয়ে ক্ষয়ে চলে গেলেন শ্রাবণী বণিক
নারী বনাম পুরুষের টেনিস লড়াইয়ে কে জিতল?