জামায়াতের কেন্দ্রীয় কমিটি সূরা সদস্য, ঢাকা উত্তর অঞ্চল টিম সদস্য এবং মানিকগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে এবং তিনি নির্বাচিত হতে পারলে ইনসাফভিত্তিক সমাজ গঠন করব।
আজ সোমবার বিকেলে মানিকগঞ্জ-৩ আসনের সহকারী রিটানিং কর্মকর্তা ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তার মনোনয়ন ফরম জমা দিয়ে স্থানীয় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মাওলানা দেলোয়ার হোসেন বলেন, আমি নির্বাচিত হতে পারলে শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যাবস্থা আরও উন্নত করব। জাতি বর্ণ ও রাজনৈতিক ও সব স্তরের মানুষ এবার দারি পাল্লা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে। আমি আমার প্রতিদ্বন্দ্বিতাকারীদের সাদুবাদ জানাই।
এ সময় মানিকগঞ্জ ও সাটুরিয়া উপজেলা জামায়াতের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
