লালদীঘি ময়দানে গাউছুল আজম কনফারেন্সে আশেকে রাসূলের (সা.) ঢল

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম

'প্রিয় রাসূল (দ.) এর ভালোবাসায় যুগে যুগে যারা ইতিহাসে স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন তারা কালের বুকে শ্রেষ্ঠত্বের মুকুট ধারণ করে চিরধন্য হয়েছেন। সময়ের পরিক্রমায় এমন একজন কালজয়ী ব্যক্তিত্ব হলেন খলিফায়ে রাসুল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.)। নবীজি (দ.) এর অনুসরণ ও অনুকরণে তিনি যেমন অনবদ্য ব্যক্তিত্ব ছিলেন তেমনি স্বীয় অনুসারীদেরও পবিত্র কুরআন-সুন্নাহ ও নবীজির (দ.) ভালোবাসার তালিম দিয়েছেন। ফলশ্রুতিতে আধুনিকতার ভয়াল স্রোতে হারিয়ে যাওয়া যুব সম্প্রদায়ের মধ্যে সৃষ্টি করেছেন অভূতপূর্ব রূহানী জাগরণ। হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বতে রয়েছে প্রতিদিন মুহাব্বতের নিয়তে এগারোশত এগারো বার দরূদে মোস্তফা, ফয়েজে কুরআন, মোরাকাবা, জিকিরে জলী ও জিকিরে খফির অনুশীলন। শুধু তাই নয় আরো রয়েছে তাওয়াজ্জুহর মাধ্যমে প্রিয় রাসূল (দ.) নূরে বাতেন ক্বলবে নেওয়ার ঐশী ব্যবস্থা।'

আজ সোমবার চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে অনুষ্ঠিত ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্সে কাগতিয়া দরবার শরীফের মোর্শেদে আজম প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত গাউছুল আজম কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শাব্বির আহমদ মোমতাজি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ।

মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত