বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীরা ভিড় করে। এসময় অনেককে কান্নায় ভেঙ্গে পড়েন।- ফোকাস বাংলা নিউজ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকাল ৬টার দিকে তিনি মারা যান। সকালে হাসপাতাল থেকে বেরিয়ে যান খালেদা জিয়ার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শোকের অংশ হিসেবে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কালো পতাকা টানানো হয়েছে
এভারকেয়ার হাসপাতালের সামনের ফুটপাতে বসে মাদরাসা শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত
বেগম খালেদা জিয়া অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করেনি। এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দাফনের জন্য কবর খোঁড়ার প্রস্তুতি চলছে। শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা করা হবে।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থাকা শোকার্ত মানুষের আহাজারি