খালেদা জিয়ার মৃত্যু

গভীর শোক প্রকাশ করল বাচসাস

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ পিএম

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। 

চলচ্চিত্র সাংবাদিকদের এই সংগঠনের দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই শোক জানানো হয়।এক শোকবার্তায় বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। 

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাচসাস তার শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত