রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে পিকআপের চাপায় রুবেল (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি পুলিশের নায়েক হিসাবে কর্মরত ছিলেন। এই ঘটনায় ঘাতক কাভারভ্যান আটক করা গেলেও পালিয়েছে চালক।
বুধবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্য মারা যান।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ হেডকোয়ার্টারের পাশে নায়েক রুবেল ডিউটি শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে খিলগাঁও ফ্লাইওভারে কাভারভ্যানের চাপায় ঘটনাস্থলে নিহত হযন। এই ঘটনায় ঘাতক কাভার ভ্যানটি আটক করা গেলেও পালিয়েছে চালক। ঘাতক চালককে আটক করার চেষ্টা চলছে।
