ফরিদপুরে ‌অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার 

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম

ফরিদপুরের নগরকান্দা হতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভুবুকদিয়া বাস স্ট্যান্ডের পূর্ব পাশে একটি ব্রিজের নিচ থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয়ভাবে জানা যায়, ভোরে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভুবুকদিয়া বাস স্ট্যান্ডের পূর্ব পাশে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নারায়ানখালী ব্রিজ এর নিচে হাত-পা বাঁধা অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলাকাটা এবং হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।  

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে গতকাল বুধবার রাত ১২টা হতে সকাল ৬টা পর্যন্ত যে কোন সময় অজ্ঞাতনামা ব্যক্তির হাত পা বাঁধা ও চোখ মুখ কসটেপ দিয়ে গলা কেটে জবাই করে ফেলে রেখে যায়। এদিকে লাশটি উদ্ধারের পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ‌ঘটনাস্থল পরিদর্শন করেন ‌। 

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত