বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু

মেট্রোরেলের নকশার ত্রুটি ও নিম্নমানের উপাদান দায়ী: উপদেষ্টা ফাওজুল 

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৪:৫৫ পিএম

মেট্রোরেলের নকশার ত্রুটি ও নিম্নমানের বিয়ারিং প্যাডের কারণে সেটি খুলে পড়ে দুর্ঘটনা ঘটেছে এবং এক পথচারীর মৃত্যু হয়েছে। এই তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, সম্প্রতি অনুষ্ঠিত তদন্তের প্রতিবেদনে ওই দুর্ঘটনার কারণ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, কমিটির সদস্যরা তদন্ত প্রতিবেদন তাদের কাছে হস্তান্তর করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মেট্রোরেলের বিয়ারিং প্যাডে নকশাগত ত্রুটি ও নিম্নমানের ব্যবহারই এই দুর্ঘটনার মূল কারণ। গত বছরের ২৬ অক্টোবর দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেল চলার সময় একটি বিয়ারিং প্যাড ফুটপাত দিয়ে যাচ্ছিলেন এক পথচারীর ওপর পড়ে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। এ ঘটনার পর প্রশাসন বিষয়টি অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত