কদিন আগেই অভিনেতা আন্দ্রেয়া প্রিতিকে বিয়ে করেন ভেনাস উইলিয়ামস। ৪৫ বছর বয়সী এই মার্কিন তারকা এবার ঘোষণা দিয়েছেন আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন তিনি। সাতবারের গ্র্যান্ড স্ল্যাম একক চ্যাম্পিয়নকে ১২ জানুয়ারি শুরু টুর্নামেন্টে ওয়াইল্ড কার্ডে মূল পর্বে খেলতে দেখা যাবে। দীর্ঘ পাঁচ বছর পর আবারও অস্ট্রেলিয়ান ওপেনের কোর্টে দেখা যাবে তাকে। শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেন কর্র্তৃপক্ষ নিশ্চিত করেছে, মেলবোর্ন পার্কে ভেনাসের এটি হবে ২২তম মূল পর্বে অংশগ্রহণ। একই সঙ্গে এটি তার প্রথম অস্ট্রেলিয়ান ওপেন খেলার ২৮ বছর পূর্তিও। ১৯৯৮ সালে অভিষেকেই তিনি দ্বিতীয় রাউন্ডে ছোট বোন সেরেনা উইলিয়ামসকে হারান। তবে কোয়ার্টার ফাইনালে আরেক মার্কিন তারকা লিন্ডসে ড্যাভেনপোর্টের কাছে হেরে বিদায় নিতে হয় তাকে।
×
