খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। মোট ১৬টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়ে ১৫টি। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ৭টি বাতিল এবং ১টি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
আজ শনিবার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, যাচাই-বাছাই শেষে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টিসহ মোট ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মোঃ মোস্তফা তার দলীয় প্রধান স্বাক্ষরের নিয়ে দ্বিধাদন্ধ থাকা মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ানসহ মোট ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিলের কারণ হিসেবে ১ শতাংশ ভোটার সমর্থনের তালিকা সঠিক না থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি ও অসঙ্গতির কথা জানানো হয়।
রিটার্নিং কর্মকর্তা আরও জানান, বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।
এ সময় বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়া বলেন তিনি নির্বাচিত হলে বেকার যুবকদের জন্য কর্মস্থান তৈরি করবেন, পাহাড়ি -বাঙ্গালী শান্তি সম্প্রীতির সংবস্থান করবেন তৈরি করবেন। এছাড়া খাগড়াছড়িতে বিশ্ববিদ্যালয় স্থাপন করবেন।
অন্যদিকে জামাত প্রার্থী ইয়াকুব আলী চৌধুরী বলেন, তিনি নির্বাচিত হলে খাগড়াছড়িকে শান্তি সম্প্রীতির, একটি চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত জেলাতে রূপান্তর করবেন। জাতীয় পাটির প্রার্থী মিথিলা রোয়াজা জানান তিনি সকলকে সাথে নিয়ে পিছিয়ে পড়া অবহেলিত নারী, শিশু ও দুর্গম এলাকার লোকদের উন্নয়নের জন্য কাজ করবেন।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা বলে তিনি নির্বাচিত হলে সকল সম্প্রদায়কে নিয়ে পাহাড়ে স্থায়ী প্রতিষ্ঠার জন্য কাজ করবেন যাতে সকলে শান্তি সম্প্রীতিতে বসবাস করতে পারেন।
