বিএনপি নেতা হত্যা

বেনাপোল সীমান্তে বিজিবির তল্লাশি জোরদার

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম

যশোর শহরের শংকরপুরে আলমগীর হোসেন নামে বিএনপির এক নেতা হত্যার ঘটনায় বেনাপোল সীমান্তে নজরদারি ও তল্লাশি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করে সীমান্ত এলাকায় প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম চালিয়েছে তারা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যার ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে যেসব সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নেই সেসব এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে শংকরপুর এলাকায় নয়ন কাউন্সিলর অফিসের সামনে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

নিহত আলমগীর হোসেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত