মাদুরোকে তুলে আনায় ট্রাম্পকে অভিনন্দন নেতানিয়াহুর

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানো এবং সস্ত্রীক দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে আনার ঘটনায় এ অভিনন্দন জানান তিনি।

আজ রবিবার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে এ অভিনন্দন জানান তিনি।

ট্রাম্পকে ট্যাগ করে দেওয়া ওই পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী লেখেন, ‘স্বাধীনতা আর ন্যায়বিচারের পক্ষে সাহসী ও ঐতিহাসিক নেতৃত্ব দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। আপনার দৃঢ় সংকল্প এবং আপনার সাহসী সেনাদের দুর্দান্ত পদক্ষেপকে আমি স্যালুট জানাই।’

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত