ময়মনসিংহে ১১টি আসনে ২৮ প্রার্থীর মনোনয়ন বাতিল 

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ রবিবার ময়মনসিংহে যাচাই-বাছাই শেষে বিএনপিসহ ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ নিয়ে গত তিন দিনে জেলার ১১টি সংসদীয় আসনে মোট ২৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো।

ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান জানান, নানান ত্রুটির কারণে জেলার ১১টি আসনে মোট ২৮টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে বাতিলের আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহ করে সংশ্লিষ্ট প্রার্থীরা চাইলে আপিল করতে পারবেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ময়মনসিংহের ১১টি আসনে মোট ১১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ৯৪ জন মনোনয়নপত্র দাখিল করেন।

রবিবার (০৪ জানুয়ারী) বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে মো. আজিজুর রহমান ভুঞা (স্বতন্ত্র)। ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে পিন্টু চন্দ্র বিশ্বশর্মা (স্বতন্ত্র), প্রফেসর এ. আর. খান (স্বতন্ত্র), মো. মামুন বিন আব্দুল মান্নান (স্বতন্ত্র), শামসুল ইসলাম (বাংলাদেশ খেলাফত মজলিস), হাসিনা খান চৌধুরী (স্বতন্ত্র)। ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে আবু বকর সিদ্দিকুর রহমান (স্বতন্ত্র), আল ফাতাহ মো. আ. হান্নান (স্বতন্ত্র), আলমগীর মাহমুদ (স্বতন্ত্র), মো. মতিউর রহমান (স্বতন্ত্র), মো. মুশফিকুর রহমান (স্বতন্ত্র)। ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম (স্বতন্ত্র)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত