হানিয়াই হচ্ছেন শাকিবের নতুন নায়িকা!

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম

আবার রোমান্টিক ধাঁচের সিনেমায় ফিরছেন চিত্রনায়ক শাকিব খান। যেখানে থাকছেন একজন পাকিস্তানি নায়িকা! শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র এই খবরটি নিশ্চিত করে জানায়, চলতি বছরেই রোমান্টিক ছবিতে শাকিবের সঙ্গে পাকিস্তানি কোনো একজন নায়িকা থাকবেন। ইতিমধ্যে কয়েকজনের সঙ্গে যোগাযোগও হয়েছে। এ বছরেই ছবিটি মুক্তি পাবে। তবে আরেকটি সূত্র বলছে শাকিব খানের সেই নায়িকা হতে যাচ্ছেন হানিয়া আমির। 

জানা গেছে, হানিয়া আমির বাংলাদেশে আসার আগেই শাকিবের সঙ্গে সিনেমা নিয়ে গত আগস্টেই প্রাথমিক কথাবার্তা হয়েছিল তার। শাকিবের সঙ্গে সিনেমা করতে মৌখিকভাবে হানিয়ার টিম থেকে ব্যাপক আগ্রহ দেখায়। 

চুক্তিবদ্ধ না হলেও প্রাথমিকভাবে শাকিব-হানিয়া জুটির সিনেমা করা অনেকটাই চূড়ান্ত ছিল। সূত্র জানাচ্ছে, হানিয়া আমির ধুমধাম আয়োজনে কয়েকমাসের মধ্যে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সময়সূচি মিললে তাকে শাকিবের সঙ্গে দেখা যাবে। সেই আলোচনা এখনও চলমান। 

সূত্রটি বলছে, শাকিবের বিপরীতে হানিয়া আমির অথবা পাকিস্তানি যে কোনো পরিচিত মুখ থাকবেন এটা মোটামুটি নিশ্চিত। চূড়ান্ত খবর জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত