তারেক রহমানের কাছে প্রধান উপদেষ্টার শোকবার্তা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৪:২৬ পিএম

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই শোকবার্তা পৌঁছে দেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

প্রধান উপদেষ্টার একান্ত সচিব-২ সজীব এম খায়রুল ইসলাম তারেক রহমানের হাতে শোকবার্তাটি তুলে দেন।

শোকবার্তায় ড. মুহাম্মদ ইউনূস খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও দলীয় নেতা-কর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এসময় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত