ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:০৫ পিএম

যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ১২ জানুয়ারি ঢাকায় পৌঁছাবেন, নিশ্চিত করেছেন কূটনৈতিক সূত্র। পৌঁছানোর পর তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তার প্রত্যয়পত্র উপস্থাপন করবেন এবং দেশটিতে যুক্তরাষ্ট্রের মিশনে তার দায়িত্ব শুরু করবেন।

ক্রিস্টেনসেন একজন সিনিয়র পররাষ্ট্র  কর্মকর্তা, যিনি ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক উপদেষ্টার পদে দায়িত্ব পালন করেছেন। তার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা তাকে বাংলাদেশের জটিল রাজনৈতিক পরিস্থিতি দক্ষতার সঙ্গে পরিচালনার সুযোগ দেবে। 

ক্রিস্টেনসেন ঢাকায় যোগদান উপলক্ষে ঢাকার মার্কিন দূতাবাসের তিন সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার (৬ জানুয়ারি)  পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন।
এ সময় রাষ্ট্রদূতের ঢাকায় আসার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। নির্বাচন সংক্রান্ত কূটনীতির পাশাপাশি তিনি মানবাধিকার, রোহিঙ্গা সংকট এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের উন্নয়নসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও কাজ করবেন। 

ক্রিস্টেনসেনকে সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন। তিনি এই দায়িত্বে নিযুক্ত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বাংলাদেশের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধতা ব্যক্ত করেছেন। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত