‘বিনোদন নামে বিক্রি হচ্ছে হিংসা’

আবার কেন চটলেন রাধিকা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম

সাহসী বক্তব্যের জন্য বরাবরই পরিচিত বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। এবার ইন্ডাস্ট্রিতে মানসিক নির্যাতন নিয়ে মুখ খুললেন রাধিকা। অভিনেত্রীর এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সিনেমায় বেশ কিছু আবেগঘন প্রেমের মুহূর্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার চরিত্রের মানসিক ভাঙন দীর্ঘদিনের অবিচারের ফল। মানুষ বিষয়টিকে হয়তে ভালোবাসা ভেবে ভুল করে। এটাই হলো সমস্যার। আমার মনে হয় না ছবিতে যা ঘটেছে তা প্রেম। ক্রমাগত অবিচার এবং দুর্ব্যবহারের ফলে অনেক কিছু ফুটে ওঠে। আমি এই বিষয়টিকে বিশ্বের অন্য কারো প্রতি প্রেম হিসাবে চিহ্নিত করতে চাই না। আমায় সব কিছু দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।’ 

রাধিকা আরও বলেন, ‘আমাদের সংস্কৃতিতে আবেগকে ভালোবাসা বলে ভুল করা হয়। কিন্তু আবেগ কখনোই রোমান্স বা ভালোবাসা নয়। যখন আমরা বার বার কারো সুখের জন্য আপোস করি, তবে এই বিষয়টাকে আমরা ভালোবাসা বলতে পারি না। এই সিনেম্যাটিক চিন্তাভাবনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত নই।’ 

ভারতীয় সিনেমায় হিংসা এবং রক্তপাতের দৃশ্য দেখে রাধিকা আপ্তে ‘ভীষণ ভাবে বিরক্ত’। তার কথায়, ‘আমি বেশ বিরক্ত হই এসব দেখে। আমাকে এটা রাখঢাক না রেখেই বলতে হচ্ছে। এই মুহূর্তে বিনোদন হিসেবে বিক্রি হচ্ছে হিংসা। যা আমি সহ্য করতে পারছি না। আমি এমন একটি পৃথিবীতে একটি শিশুকে বড় করতে চাই না, যেখানে এটি শুধুই বিনোদন।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত