জকসুর ফলাফলে নাটকীয় মোড়, ভিপিতে ফের এগিয়ে শিবির

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৬:১৭ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ২৩ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 

প্রকাশিত ফলাফলে ভিপি, জিএস ও এজিএস পদে ফের এগিয়ে এসেছে ছাত্রশিবিরের ‘সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা। এর আগে ২০ কেন্দ্রের ভোট গণনার পর ছাত্রদলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব এগিয়ে ছিলেন। নতুন তিনটি কেন্দ্রের ভোট গণনার ফলাফলে এই নাটকীয় পরিবর্তন দেখা দিয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় গণিত, ইসলামিক স্টাডিজ এবং আইইআর (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) বিভাগের ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলে দেখা গেছে:

ভিপি: রিয়াজুল ইসলাম (শিবির) ২৮১৯ ভোট, এ কে এম রাকিব (ছাত্রদল) ২৬৯১ ভোট। ভোট ব্যবধান ১২৮।

জিএস: আব্দুল আলিম আরিফ (শিবির) ২৯৮২ ভোট, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ১২১৩ ভোট।

এজিএস: মাসুদ রানা (শিবির) ২৬৪৬ ভোট, আতিকুর রহমান তানজিল (ছাত্রদল) ২৩২০ ভোট।

যদিও শীর্ষ তিন পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে রয়েছে, পাঠাগার ও সংস্কৃতি সম্পাদক পদে এখনও ছাত্রদল এগিয়ে রয়েছে। 

এছাড়া নির্বাহী সদস্য পদেও ছাত্রদল সমর্থিত প্রার্থীর কয়েকজন ভালো অবস্থানে রয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জকসু নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে কিছু সময় স্থগিত ছিল। ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও সব কেন্দ্রের ভোট সম্পন্ন করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে পাঁচ ঘণ্টা পর পুনরায় ভোট গণনা শুরু হয়। এখনও ১৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত