বিজ্ঞপ্তি প্রকাশ

নতুন করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করবে সরকার

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম

দেশের বেসরকারি স্কুল-কলেজ এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৪ জানুয়ারি থেকে অনলাইনে নন-এমপিও স্কুল ও কলেজ এমপিওভুক্ত করার আবেদন গ্রহণ শুরু করবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবিভাগ। যা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

আজ বুধবার (৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী।

তিনি বলেন, নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে ১৪ থেকে ২৫ জানুয়ারি অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ২০২৫ সালে জারি হওয়া স্কুল-কলেজের এমপিও নীতিমালার আলোকে নতুন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হবে। তবে কতগুলো স্কুল-কলেজ এমপিওভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত