দেশের বাজারে উড়োজাহাজের জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে লিটার প্রতি ১০৪ টাকা ৬১ পয়সা থেকে কমিয়ে ৯৪ টাকা ৯৩ পয়সা এবং আন্তর্জাতিক রুটের জন্য লিটার প্রতি ৬৮ সেন্ট থেকে কমিয়ে ৬২ সেন্ট নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এতে আরও বলা হয়, অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এয়ারলাইন্সগুলোর জন্য জেট এ-১ ফুয়েলের দাম লিটার প্রতি ৯ টাকা ৬৮ পয়সা কমিয়ে ১০৪ টাকা ৬১ পয়সা থেকে ৯৪ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়।
এছাড়া আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটার প্রতি ০.০৬২৯ মার্কিন ডলার কমিয়ে ০.৬৮৭৫ ডলার থেকে ০.৬২৪৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
নতুন এই মূল্য বুধবার রাত ১২টা থেকে কার্যকরের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
