ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের হাজতখানায় আসামিদের নামাজ পড়ার সুবিধার্ধে জায়নামাজ বিতরণ করা হয়।বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সিজেএম মো. সাজ্জাদুর রহমান উপস্থিততে এই জায়নামাজ বিতরণ করা হয়। পরে তিনি হাজতখানা পরিদর্শন করে এবং আসামিদের খোঁজখবর নেন।
এবিষয়ে সিজেএম আদালতের হাজতখানার ইনচার্জ উপপরিদর্শক হুমায়ুন কবির বলেন, হাজতখানায় আসা আসামিদের নামাজের সুবিধার্থে সিজেএম স্যার জায়নামাজ দিয়েছেন। নামাজের সময় হলে আমরা আসামিদের কাছে জায়নামাজ পৌঁছে দেব। এ ছাড়াও তিনি (সিজেএম) আসামিদের সঙ্গে কথা বলে হাজত খানায় আসামিদের আর কি কি সমস্যা আছে, তার খোঁজখবর নিয়ে সমস্যা সমাধানের নির্দেশও দেন।
এসময় সিজেএম মো. সাজ্জাদুর রহমান সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ।
