দাউদকান্দিতে তিন বাহনের সংঘর্ষের পর বাসে আগুন, নিহত ৪

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০২:১৩ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে বাসে আগুন ধরে চার জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০-১২ জন।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার বিষয়টি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত