ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলার শ্রীনগর উপজেলার পুরাতন ফেরীঘাট এলাকার এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনায় ঘটে। নিহত মোটর সাইকেল আরোহীর পরিচয় জানা যায়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বরিশাল থেকে যাত্রীবোঝাই করে সৌরভী পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। সন্ধ্যায় ৬টার দিকে শ্রীনগর পুরাতন ফেরীঘাট এলাকায় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা মোটর সাইকেলে পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল আরোহী মারা যান।
ঘটনায় অপর আরেকজন আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তার নাম মতিউর রহমান (৫০)। তিনি ঢাকার কেরানীগঞ্জের তালেরপুর কলাতিয়া এলাকার মর্তুজ আলীর ছেলে।
