মনোনয়ন বাতিলের আপিলে ইসির শুনানি চলছে

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১১:১৫ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত আপিলের দ্বিতীয় দিনে নির্বাচন কমিশন (ইসি) রবিবার (১১ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুনানি করছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শুনানিতে অন্যান্য কমিশনাররাও উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল ইসিতে জমা পড়েছে। নির্বাচন কমিশন গত ৫ জানুয়ারি থেকে এই আপিল গ্রহণ শুরু করে ৯ জানুয়ারি (শুক্রবার) শেষ করে। এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা মোট ৭২৩টি মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে কমিশনে আপিলের শুনানি শুরু হয় এবং এটি আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি সম্পন্ন হয়। রোববার ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি আপিল বিচারের সময় স্বচ্ছতা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত