গোবিন্দগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক আহত

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১২:৩৭ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাকিরুল ইসলাম (৪০) নামে এক যুবক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। শনিবার (১০ জানুয়ারি) রাত ৯ টার দিকে স্থানীয় থানা চত্বরে এ ঘটনা ঘটে। আহত জাকিরুল ইসলাম উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়ার আব্দুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার কোচাশহর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে রশিদুলের (৪৮)  সাথে প্রতিবেশি ওয়াসিম গাছুর (৪৫) জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শনিবার রাতে স্থানীয় থানায় উভয় পক্ষের লোকজন নিয়ে  বৈঠকের আয়োজন করে পুলিশ। এ বৈঠকে বিষয়টি নিস্পত্তি না হওয়ায় রশিদুলের স্ত্রী লিলি বেগম তার ভাই জাকিরুলকে নিয়ে থানা থেকে বেরিয়ে যান।

লিলি বেগমের অভিযোগ, ওয়াসিম গাছুর নেতৃত্বে ৫-৬ জনের সংঘবদ্ধ ভাড়াটিয়া দুর্বৃত্তদল তাদেরকে রাস্তা থেকে টেনা হিঁচড়া থানা গেটের সামনে এনে এলোপাথারী মারপিট করে। এক পর্যায়ে তার ভাই জাকিরুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। তবে ওয়াসিম গাছু এ অভিযোগ অস্বীকার করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় লিলি বেগমের অভিযোগের প্রেক্ষীতে ওয়াসিম গাছু ও তার ভাই  ফটু গাছুসহ তিনজনকে তাৎক্ষনিক আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত