শেখ হাসিনার এপিএস লিকুর স্ত্রীর ১০ তলা ভবন জব্দ    

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৭:৫৪ এএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ (এপিএস) গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের নামে কেরানীগঞ্জের ১০ তলা একটি ভবন জব্দের আদেশ দিয়েছে আদালত। ভবনটির মূল্য দেখানো হয়েছে ৯ কোটি ৪৮ লাখ ৫৪ হাজার ৭২৭ টাকা। গতকাল রবিবার মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. রুহুল হক ভবনটি জব্দের আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আবেদনে বলা হয়, তদন্তকালে দেখা যায়, ক্রোককৃত একটি জমির ওপর আসামির ১০ তলা ভবন রয়েছে, তিনি ভবনটির মালিকানা হস্তান্তরের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে জমির ওপর নির্মিত ভবনটি ক্রোক করা আবশ্যক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত