শামীম পাটোয়ারী বললেন

বর্তমানে দেশে বিএনপি-জামায়াতের সরকার বিদ্যমান

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ এএম

জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘বর্তমানে দেশে বিএনপি-জামায়াতের সরকার বিদ্যমান। কারণ তাদের লিস্ট অনুযায়ী প্রশাসন সাজানো হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশাসন নিরপেক্ষ করতে না পারলে জনগণের প্রত্যাশিত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। সুষ্ঠু ভোট হলে ও লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৪০ থেকে ৭০টি আসন পাবে বলে আমরা আশা করছি।

গতকাল রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের প্রার্থীদের আপিলের শুনানিতে এসে গণমাধ্যমের কাছে তিনি এসব কথা বলেন।

তুচ্ছ কারণে প্রচুর মনোনয়ন বাতিল হয়েছে উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘আমরা দেখেছি তুচ্ছ ভুলের কারণে মনোনয়ন বাতিল হয়েছে। তবে সৌভাগ্যের বিষয় আপিলে সেগুলো গ্রহণ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা মবের কারণে সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। মবতন্ত্র রিটার্নিং কর্মকর্তাকে ডমিনেট করেছে। মবের ভয়ের কারণে তারা তা পারেননি। কারণ তৎক্ষণাৎ তাকে একটা ট্যাগিং করে দেওয়া হতো। তৎক্ষণাৎ তাকে দোসর বলা হতো। এই ট্যাগিংয়ের ভয়ে ভারাক্রান্ত প্রশাসন স্বতঃস্ফূর্ত ভোট করতে পারবে না। ভোট করতে গেলে স্বতঃস্ফূর্ততা লাগবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত