ঢাবি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ইনস্টিটিউট

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:০৩ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় উত্তরাঞ্চলের ফাইনালে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ৬ উইকেটে লোকপ্রশাসন বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

লোকপ্রশাসন বিভাগ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে। দলের পক্ষে জাকারিয়া সর্বোচ্চ ১৪৭ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান করে বিজয়ী হয়।

ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হন লোকপ্রশাসন বিভাগের জাকারিয়া। লোকপ্রশাসন বিভাগের জাকারিয়া এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সিফাত সাদিক খান যৌথভাবে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত