বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী।
বুধবার ( ১৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে যান তিনি। এ সময় বিএনপির চেয়ারম্যান তার হাতে একটি প্রকাশিত বই তুলে দেন।
এর আগে গণতন্ত্রের অবিসংবাদিত নেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবইয়ে সাক্ষর করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী।
