ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা, ভাষাসৈনিক, মহান স্বাধীনতা সংগ্রামের সংগঠক, পার্লামেন্টারিয়ান-জাতীয় নেতা মহিউদ্দীন আহমেদের ১০১তম জন্মবার্ষিকী ১৫ জানুয়ারি আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে ঢাকা এবং বরিশালের মঠবাড়িয়ায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ বেলা ১১টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া মরহুমের স্মরণে অনুষ্ঠিত হবে আলোচনা ও স্মৃতি-সভা। এসব অনুষ্ঠানে জাতীয় নেতৃবৃন্দ ও মরহুমের সহকর্মী, গুণগ্রাহী ও আত্মীয়-পরিজন অংশগ্রহণ করবেন।
তিনি ১৯২৫ সালের ১৫ জানুয়ারি বরিশালের পিরোজপুরে মহিউদ্দীন আহমেদ জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৭ সালের ১২ এপ্রিল মারা যান। বিজ্ঞপ্তি
