বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা

‘আধিপত্যবাদের বিরুদ্ধে মৃত্যু লড়াই করেছেন খালেদা জিয়া’

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১২:০৯ পিএম

আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে  বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরীন সুলতানা বলেছেন, বেগম খালেদা জিয়া আধিপাত্যবাদী শক্তির বিরুদ্ধে আমৃত্যু লড়াই করেছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য অনেক করেছেন। তিনি এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নরসিংদীর সদরের কাজিরকান্দী ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অ্যাডভোকেট শিরীন সুলতানা এসব কথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় কারাগারে গেছেন আর হুইল চেয়ারে বের হয়ে এসেছেন। তাকে কারাগারে স্লো পয়জনিং করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে আমরা ৪৮ বার তার চিকিৎসার জন্য আবেদন করেছি। কিন্তু তাতে সাড়া দেওয়া হয়নি। গণঅভুত্থানের পর তিনি মুক্তি পেলেও চিকিৎসকরা জানায় তার অনেক ক্ষতি হয়ে গেছে। সকলকে কাঁদিয়ে তিনি চলে গেলেন।

বিএনপি এই নেত্রী বলেন, বিএনপি বিজয়ী হলে সকল স্তরের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবে। মানুষের দীর্ঘদিনে দাবি ও উন্নয়ন সব বাস্তবায়ন করা হবে।

আলোকবালি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠাননে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ,  জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, জেলা বিএরপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক শরীফ আহমেদ, সদস্য শহীদুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত