অবৈধ অস্ত্র ও নির্বাচন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:৪৩ এএম

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যত ঘনিয়ে আসছে, বিভিন্ন রাজনৈতিক দলের সেøাগানের বদলে দেশব্যাপী সন্ত্রাসীদের গুলির শব্দে চারপাশ তত প্রকম্পিত হচ্ছে। এর ফলে জনমনে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। প্রতিনিয়ত দেশের বিভিন্ন জেলায় অবৈধ অস্ত্রধারীদের তৎপরতা নির্বাচনকেন্দ্রিক জননিরাপত্তার প্রশ্নটি সামনে আসছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই দিনই দেশের বেশিরভাগ থানা ও পুলিশ ক্যাম্পগুলোতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছিল। তখন লুট হয়ে যায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। যার মধ্যে রয়েছে টুয়েলভ বোর শটগান, চাইনিজ রাইফেল, পিস্তল ও সাবমেশিন গান (এসএমজি)। পুলিশের প্রতিবেদন বলছে, লুট হওয়া অস্ত্রের কিছু অংশ অবৈধভাবে বিক্রি করে দেওয়া হয়েছে। এই বিষয়টিই জননিরাপত্তায় ঝুঁকি তৈরি করেছে। অন্যদিকে সীমান্ত দিয়ে আসছে অবৈধ অস্ত্র। ছড়াচ্ছে টার্গেট কিলিং আতঙ্ক। যে কারণে জনমনে নানারকম আশঙ্কার জন্ম নিচ্ছে।

লুট হওয়া অস্ত্রের বড় অংশ আইনশৃঙ্খলা বাহিনী এখনো উদ্ধার করতে পারেনি। ওইসব অস্ত্র দিয়ে এরই মধ্যে দুর্বৃত্তরা, দেশব্যাপী ছিনতাই-ডাকাতিসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। যে কারণে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকা- বেড়েই চলেছে। ফলে আশঙ্কা আর অনিশ্চয়তা যেমন বাড়বে, সরকারের জন্যও তা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। এই মুহূর্তে দেশের বিভিন্ন জেলায় ঘটছে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকা-। ফলে সরকারের পক্ষে দেশের সর্বত্র আইনশৃঙ্খলাকে শান্তিপূর্ণ রাখা প্রায় অসম্ভব হয়ে উঠছে। জানা যাচ্ছে, নরসিংদীতে অবৈধ অস্ত্রের ছড়াছড়ি চলছে। বাড়ছে খুন, ধর্ষণ, ডাকাতি ও চাঁদাবাজি। স্বাভাবিকভাবেই অবৈধ আগ্নেয়াস্ত্রের প্রকাশ্য ব্যবহারে আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অপরাধমূলক কর্মকা-ে গভীর শঙ্কা প্রকাশ করছেন জেলাবাসী। এটি শুধু নরসিংদী জেলার চিত্র নয়। দেশের বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে প্রায় একই দৃশ্য। শুধু নরসিংদীতেই গত এক বছরে ৯৪টি খুনের ঘটনা ঘটেছে। এর সঙ্গে দেশের অন্য জেলা-উপজেলার হিসাব নিলে, খুনের সংখ্যা কত হাজার হতে পারে! এই অবস্থায় স্বাভাবিকভাবেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন বিভিন্ন জেলার সচেতন মহল। সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদীর চরাঞ্চলে বিশেষ অভিযানের নির্দেশ দেওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে কিছুসংখ্যক অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের নেতৃত্বে নরসিংদী সদরের চরাঞ্চল আলোকবালীতে একটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার পর ওই অঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে নতুন করে সংঘাত হয়নি। জেলা প্রশাসন ও জেলা বিএনপির এহেন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।

এখানেই প্রশ্ন আসে, বিভিন্ন রাজনৈতিক দলের দায়বদ্ধতার বিষয়টি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মনে রাখা দরকার, পতিত সরকারের কিছু নেতাকর্মীর হাতে অস্ত্র রয়েছে। এসব অস্ত্র দ্রুত উদ্ধার করতে না পারলে, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির সম্ভাবনা কম। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতা, হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- ঘটাতে তৎপর রয়েছে। দায়িত্বশীল অনেকে বলছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে দেশব্যাপী এসব অস্ত্র ব্যবহার হতে পারে। এর মানে, অবৈধ অস্ত্র উদ্ধারই বর্তমানে বড় চ্যালেঞ্জ। বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভোটের উপযোগী করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সর্বশেষ সর্বাধিক পঠিত