বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে। রাষ্ট্রের ক্ষমতা বেশি বেড়ে গেলে জনগণের অসুবিধা হয়, ফ্যাসিজম সৃষ্টি হয়। জনগণ বলতে প্রত্যেকটি নাগরিককে শক্তিশালী হতে হবে। বিগত সময়ে রাষ্ট্রের ক্ষমতা বেড়ে যাওয়ায় জনগণ জিম্মি হয়ে গিয়েছিল। তাই রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর আজ সময় এসেছে। গতকাল শুক্রবার সকালে সিম্যান্স হোস্টেল ন্যাশনাল মেরিটাইম একাডেমি প্রাঙ্গণে চট্টগ্রাম ধর্ম উজ্জ্বল পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে আমীর থসরু বলেন, সবার অধিকার আছে স্বাধীনভাবে কাজ করার। নারীদের সব জায়গায় আরও বেশি অংশ নিতে হবে, নেতৃত্বে আসতে হবে, টেকসই উন্নয়ন ও প্রকৃত পরিবর্তনের জন্য সব ক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাপ্টেন আতাউর রহমান ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু।
আরও বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, রোকনউদ্দিন মাহমুদ, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি রুবেল বড়ুয়া, প্রীতম বড়ুয়া ডালিম, সুনীল চাকমা প্রমুখ।
