ব্লাডি ফরেইনাদের হাতে দেশ আর তুলে দেব না : হাসনাত

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:০২ পিএম

জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা ব্লাডি সিটিজেনরা ব্লাডি ফরেইনাদের হাতে দেশটা আর তুলে দেব না। আমাদের মাথায় রাখতে হবে এই লড়াইটা আমাদের প্রজন্মের লড়াই। এসময় তিনি আরও বলেন, আমাদের রক্তের ওপর দাঁড় করাইয়া এই বাংলাদেশকে আর কোনো বুর্জোয়াদের হাতে তুলে দেব না।

রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৌর মিলনায়তনে ‘নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার উন্নয়নের বেগম খালেদা জিয়ার ভূমিকা শীর্ষক’ আলোচনা সভায় অনলাইনে ভাচুর্য়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যে বয়সে আমাদের একটা নির্ভার জীবন কাটানোর কথা, পরিবারকে সময় দেওয়ার সময়, মা-বাবার কাছে নিরাপদে থাকার কথা কিন্তু এখন আমাদের রাজপথে, কোর্টের বারান্দায় এই বয়সেও আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে চলতে হয়। আমরা ঘর থেকে বের হলে জানি না আবার নিরাপদে ঘরে ফিরব কিনা, সন্তান জানে না তার বাবা ঘরে ফিরবে কিনা, হাদির ভাইয়ের সন্তান আর কোনোদিন হাদি ভাইকে ফিরে পাবে না’।

এ সময় তিনি শহীদ ওসমান হাদির কথা স্বরণ করে আবেগ-আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। আর বলেন, ‘আমার সামনে যারা বসে আছেন তারা খেটে খাওয়া বাবার সন্তান, এখানে কেউ এমপি-মন্ত্রী বা সচিবের ছেলে এসে বসেনি, এখানে যারা বসছে প্রত্যেকজনই ব্লাডি সিটিজেন। যারা দেশের জন্য রক্তের প্রয়োজন হলে রাস্তায় আসে, যারা দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় আসে। আপনাদের রক্তের ওপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা গত ১৭ বছরে এই মাঠ সহজ ছিল না, ২০০৯ পিলখানা হত্যাকাণ্ড, ২০১৪ সালে যেভাবে ভোট চুরি করা হয়েছে, ২০১৩ সালে শাপলা চত্ত্বরে নির্মমভাবে গণহত্যার শিকার করা হয়েছে, প্রতৌকটি নৈতিক আন্দোলনে যেভাবে দমন পীড়ন চালানো হয়েছে, এই রক্তের মধ্য দিয়ে আজকের এই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। আমরা এই দেবিদ্বারকে আর কখনোই কারও মানি মেশিন হতে দেবো না।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত