সিইসির সঙ্গে বৈঠক করতে ইসিতে মির্জা ফখরুল

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:১১ পিএম

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার (১৮ জানুয়ারি) বিকেল পৌনে ৫টায় সিইসির কক্ষে প্রবেশ করেন বিএনপি মহাসচিব।

এর আগে বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে ইসিতে আসেন মির্জা ফখরুল ইসলাম। পরে তার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সিইসির রুমে প্রবেশ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে সম্প্রতি ওঠা অনিয়মের অভিযোগসহ একাধিক নির্বাচনী ইস্যুতে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতেই এ বৈঠক।

বিস্তারিত আসছে...

×
সর্বশেষ সর্বাধিক পঠিত