মাদারীপুরে বাসচাপায় ৫ জনের মৃত্যু

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:২২ পিএম

মাদারীপুরে বাসচাপায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর মিল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মিল গেইট এলাকায় আসলে একটি যাত্রীবাহী ইজিবাইকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। এরপর গাড়ির নিচ থেকে আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আহত হয়েছেন অনেকেই। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেছেন স্থানীয়রা। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত আছে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আহাদুজ্জামান জানান, আমরা ঘটনাস্থলে আমাদের টিম আছে এখন পযন্ত ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গাড়ি নিচে আরও থাকতে পারে। 
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত