অবিশ্বাস্য

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০২:১৫ এএম

আগ্নেয়গিরির নীল লাভা

পৃথিবীতে অনেক সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। তবে এর মধ্যে সব থেকে আলোচিত, ইন্দোনেশিয়ার কাওয়া ইজেন আগ্নেয়গিরি। এটি ‘ব্লু ফায়ার ক্রেটার’ নামে পরিচিত। এ থেকে বেরিয়ে আসা লাভার রঙ ‘নীল’ হওয়ার পর থেকেই এটি হয়েছে খবর। কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এমন দৃশ্য কোনো সায়েন্স ফিকশন সিনেমার অ্যানিমেশন থেকে, কোনো দিক থেকে কম নয়। এসব ছবি নিয়ে নেটিজেনরা অদ্ভুত মন্তব্য করছেন। ইনস্টাগ্রামে ‘সায়েন্স গার্ল’ হ্যান্ডেল দিয়ে এই নীল ফায়ার ক্র্যাটারের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা ‘ইন্দোনেশিয়ার কাওয়া ইজেন আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা লাভার রঙ বৈদ্যুতিক নীল দেখায়।’ ‘আসলে, উজ্জ্বল নীল লাভার কারণে এই আগ্নেয়গিরিটিকে সিনেমার অ্যানিমেশনের মতো দেখায়।’ প্রকৃতির এই অনন্য কীর্তি দেখে বিস্মিত নেটিজেনরা। একজন ইউজার ভিডিওতে লিখেছেন ‘আমি লাভা পছন্দ করি, তবে এটি সম্ভবত একটি খারাপ জিনিস।’ আরেক ইউজার বলেন ‘আমি এতে গোসল করতে চাই।’ আরেকজন বললেন, ‘মজার ঘটনা, একবার পান করতে পারেন।’ চতুর্থ জন লিখেছেন, ‘এটাকে প্রকৃতির অলৌকিক বলা যেতে পারে।’ ইন্দোনেশিয়ার বানিউওয়াঙ্গিতে এই আগ্নেয়গিরিটি পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। দূরদূরান্ত থেকে মানুষ হাইকিং করে নীল রঙের লাভা দেখতে আসে। নিরাপত্তার কথা বিবেচনা করে, পর্যটকরা এখানে মুখোশ পরে যায় যাতে ক্ষতিকারক কোনো গ্যাস তাদের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব না ফেলে। বিজ্ঞানীরা বলছেন, গর্তের তাপমাত্রা প্রায় সময়ই ৬০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত